খেলা

কোর্টে ফিরছেন না অ্যান্ডি মারে

অ্যান্ডি মারে
অ্যান্ডি মারে

এ মাসে লবরোতে এটিপি চ্যালেঞ্জার ট্যুর দিয়ে কোর্টে ফিরছেন না অ্যান্ডি মারে। চোট কাটিয়ে ব্রিটিশ তারকার খেলায় ফিরতে আরো দেরী হবে।

৮ জানুয়ারি মেলবোর্নে হিপ সার্জারি করিয়েছিলেন মারে। মে মাসেই খেলায় ফেরার কথা ছিল তার। কিন্তু পুনর্বাসন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হওয়ায় সেটা আর হচ্ছে না।

গত দুই সপ্তাহে কোর্টে কিছুই করতে পারেননি দুবারের উইম্বলডন চ্যাম্পিয়ন। ৩০ বছর বয়সী মারে এর মধ্যে দুটি কর্পোরেট টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন।

গত বছরের উইম্বলডনের পর থেকে কোনো প্রতিযোগিতামূলক প্রতিযোগিতায়ও অংশ নেন নি তিনি। আনুষ্ঠানিকভাবে ঘাসের কোর্ট দিয়েই মারের খেলায় ফেরার কথা শোনা গেলেও, এটিপি চ্যালেঞ্জার ট্যুর দিয়ে টেনিসে ফেরার আশা করেছিলেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ