হাইপারফম্যান্স ইউনিট-এইচপি স্কোয়াডে ডাক পেয়েছেন ২৪ জন ক্রিকেটার। বিসিবি এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
ডাক পাওয়া খেলোয়াড়দের ২৭ মে মিরপুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিপোর্ট করতে হবে।
আর বিশেষায়িত পেস বলিং স্কোয়াডে ডাক পাওয়া ১৫ পেসার রিপোর্ট করবেন কক্সবাজার থেকে ফিরে এসে।
এইচপি দলের অনুশীলন হবে ১৬ সপ্তাহের, যা মে মাসের ২৮ তাআরিখ থেকে শুরু হয়ে চলবে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত।
এ স্কোয়াডে টপ ওয়ার্ডারে রয়েছেন: সাইফ হাসান, সাদমান ইসলাম, নাঈম শেখ, মিজানুর রহমান, ফারদিন হোসেন অনি, রবিউল ইসলাম রবি, আব্দুল মাজিদ, মিডল ওয়ার্ডারে রয়েছেন জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ সাইফুদ্দিন, মহিদুল ইসলাম অংকন, তৌহিদ রিদয়।
আর স্পিনারদের তালিকায় রয়েছেন মেহেদী হাসান, আসিফ হাসান, তানভীর হাসান, নাঈম হাসান। রিশাদ আহমেদ।
পেসার কাজী অনিক, রবিউল হক, হাসান মাহামুদ, ইয়াসিন আরাফাত, সৈয়দ খালেদ ও ইবাদত হাসান।