স্প্যানিশ লালিগায় ভিয়া রিয়ালের বিপক্ষে ৫-১ গোলে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। অপর ম্যাচে সেভিয়ার কাছে ৩-২ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ।
ঘরের মাঠে ম্যাচের একাদশ মিনিটেই গোলের দেখা পায় বার্সা। ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করে তারা। প্রথমার্ধের শেষ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন লিওনেল মেসি। বিরতি থেকে এসে ১টি গোল শোধ করে ভিয়া রিয়াল। তবে ম্যাচের শেষ দিকে দেম্বেলের জোড়া গোলে বড় জয় পায় কাতালানরা।
অপর ম্যাচে রোনালদো ও বেল বিহীন রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে হেরেছে সেভিয়ার কাছে। এ হারে পয়েন্ট টেবিলে ৭২ পয়েন্ট নিয়ে আগের অবস্থান ৩ নম্বরেই রয়েছে রিয়াল। ৭৫ পয়েন্টে তালিকার দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ৯০ পয়েন্ট নিয়ে টেবিল টপার বার্সেলোনা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: