হাই স্কোরিং ম্যাচে দিল্লি ডেয়ার ডেভিলসকে ৯ উইকেটে হারিয়ে সবার আগে আইপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ।
টস জিতে প্রথমে ব্যাট করতে নামে দিল্লি ডেয়ার ডেভিলস। সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে দিল্লি। ৪৩ রানে ৩ উইকেট হারালেও, শেষ পর্যন্ত রিশাভ পান্ডের ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে তারা।
জবাবে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ান ও কেন উইলিয়ামসনের ১৭৬ রানের জুটিতে ১৮ ওভার পাঁচ বলে ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয় সাকিবের হায়দ্রাবাদ।
এদিকে, আজকের (শুক্রবার) ম্যাচে রাজস্থান রয়েলসের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: