ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহ্যামের সঙ্গে গোল শুন্য ড্র করেছে ম্যানচেষ্টার ইউনাইটেড (ম্যানইউ)।
লন্ডন স্টেডিয়ামে ম্যাচের শুরু হেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ইউনাইটেড। গোলের সুযোগ সৃষ্টি করেও তা করতে পারেনি ফিনিশিংয়ের অভাবে।
অপর দিকে ওয়েস্টহ্যাম নিজেদের মাঠে রাখতে পারেনি বলের নিয়ন্ত্রণ। ফলে গোল শুন্য ছিলো প্রথোমার্ধ। বিরতির পর কোনো দল গোলের দেখা না পাওয়াতে ম্যাচ শেষ হয় গোল শুন্য ভাবেই।
এ ড্র্যের ফলে ৩৭ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ম্যানইউ। ৯৭ পয়েন্ট নিয়ে আগেই শিরোপা নিশ্চিত করেছে ম্যানচেষ্টার সিটি।
আর ৭৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করা টটেনহ্যাম।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: