খেলা

দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

বাংলাদেশ নারী ক্রিকেট দল
বাংলাদেশ নারী ক্রিকেট দল

দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজে শেষ ওয়ানডেতে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর মধ্য দিয়ে পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হলো রুমানা আহমেদের দল।

ব্লুমফন্টেইনে টস হেরে ব্যাট করতে নেমে ২৩ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে ৮৫ রানের জুটি গড়েন শামিমা সুলতানা ও রুমানা আহমেদ। শামিমা ৫৩ ও রুমানা করেন ৭৪ রান। এরপর আর কোনো ব্যাটার তেমন রান না পেলে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৬৬ রান করে বাংলাদেশ।

জবাব দিতে নেমে ভালো শুরু করে দক্ষিণ আফ্রিকা। লিজেল লি'র ৪৪, উলভার্টের অপরাজিত ৭০ ও ভ্যান নিকার্কের ২৯ রানে ভর করে ৩৫ ওভারে ৬ উইকেটের জয় তুলে নেয় প্রোটিয়ারা।

বৃহস্পতিবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে কিম্বার্লিতে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ