বাংলাদেশের সাবেক কোচ গর্ডন গ্রিনিজকে সংবর্ধনা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গলফ সংক্রান্ত এক অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছেন গর্ডন গ্রিনিজ। ১৯৯৭ সালে বাংলাদেশকে দিয়েই কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন এ ক্যারিবিয়ান।
তার তত্ত্বাবধানেই ১৯৯৭ সালে বাংলাদেশ জিতেছিলো আইসিসি ট্রফি। সুযোগ পেয়েছিলো ১৯৯৯ সালে বিশ্বকাপ খেলার। বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিলো টাইগাররা।
এ সাফল্যে ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের পর সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয় গর্ডন গ্রিনিজকে।
১৯৯৯ সালে বিদায় নেওয়ার পর বাংলাদেশের অভিষেক টেস্ট দেখতে এবং ২০০৪ সালে এ দেশে এসেছিলেন গ্রিনিজ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: