খেলা

বিশ্ব একাদশে নেই সাকিব

বিশ্ব একাদশে নেই সাকিব
বিশ্ব একাদশে নেই সাকিব

ব্যক্তিগত কারণে আইসিসি বিশ্ব একাদশের স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব আল হাসান। ৩১ মে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বিশ্ব একাদশ।

বাংলাদেশ থেকে তামিম ইকবাল ও সাকিব আল হাসান সুযোগ পেয়েছিলেন এ দলে। বর্তমানে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন সাকিব। তার জায়গায় নেপালের স্পিনার সন্দীপ লামিচানেকে নিয়েছে আইসিসি।

ক্যারিবীয়দের বিপক্ষে বিশ্ব একাদশের নেতৃত্ব দেবেন এউইন মরগান। এছাড়াও আছেন শহীদ আফ্রিদি, রশিদ খান, দিনেশ কার্তিক, মিচেল ম্যাকক্লেনাঘান, শোয়েব মালিক, হার্দিক পান্ডিয়া, থিসারা পেরেরা ও লুক রঙ্কি।

এ প্রীতি ম্যাচ থেকে অর্জিত অর্থ ব্যয় করা হবে ক্যারিবীয় অঞ্চলে গেলো বছরের প্রলয়ঙ্করী ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ স্টেডিয়ামগুলোর সংস্কারে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ