জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের পূর্ণ সিরিজের সময়সূচি প্রকাশিত হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে ফিক্সচার প্রকাশ করা হয়েছে।
সফরের শুরুতেই অ্যান্টিগায় দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। পূর্ণাঙ্গ এই সিরিজে থাকছে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে, ও তিনটি টি-টোয়েন্টি। ৪ থেকে ৮ জুলাই স্যার ভিভিয়ান রিচার্ডসন স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ক্যারিবীয়দের মুখোমুখি হবে বাংলাদেশ দল।
দ্বিতীয় টেস্ট হবে ১২ থেকে ১৬ জুলাই। ২২, ২৫ ও ২৮ জুলাই তিনটি ওয়ানডে খেলবেন মাশরাফিরা। ৩১ জুলাই সাবিনা পার্কে হবে প্রথম টি-টোয়েন্টি।
৪ ও ৫ আগস্ট সেন্ট্রাল ব্রোয়ার্ডে হবে সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: