নয় বছরে ইউরোপা লিগের তৃতীয় শিরোপা জিতলো অ্যাতলেটিকো মাদ্রিদ। অ্যান্তোইন গ্রিজমানের জোড়া গোলে মার্সেইকে ৩-০ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাবটি।
লিওনে ফাইনালে গ্রিজমানের কল্যাণে শুরুতেই এগিয়ে যায় অ্যাতলেটিকো। মার্সেইর আন্দ্রে জ্যাম্বোর ভুলে বল পেয়ে যান ফ্রেঞ্চ স্ট্রাইকার। ঠাণ্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে নেন তিনি। দিয়েগো সিমিওনির শিষ্যদের দ্বিতীয় গোলটিও এসেছে গ্রিজমানের নৈপুণ্যে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সহজ সুযোগ কাজে লাগিয়ে অ্যাতলেটিদের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন তিনি। দলপতি গাবি শেষদিকে গোলদাতার খাতায় নাম লিখিয়ে ব্যবধান আরো বাড়িয়ে নেন।
এর আগে ২০১০ ও ২০১২ সালেও ইউরোপা লিগের শিরোপা জিতেছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। যদিও মাদ্রিদের ক্লাবটির হয়ে এবারই প্রথম এই ট্রফি জিতলেন স্প্যানিশ তারকা ফার্নান্দো তরেস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: