দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন মামেলোদি সানডাউন্সকে ৩-১ গোলে হারিয়ে ম্যান্ডেলা কাপ জিতলো বার্সেলোনা।
নেলসন ম্যান্ডেলার জন্মশতবার্ষিকী উদযাপনে আয়োজিত টুর্নামেন্টে বার্সার হয়ে গোল করেন লু্ইস সুয়ারেজ। জোহানেসবার্গের সকার সিটিতে করা কাতালানদের অন্য দুই গোলের মালিক ওসুমানে ডেম্বেলে ও আন্দ্রে গোমেজ। তিন গোলে পিছিয়ে যাবার পর স্প্যানিশ চ্যাম্পিয়নদের জালে একমাত্র গোলটি করেন সিবুসিসো ভিলাকাজি।
বার্সা ফরওয়ার্ড লিওনেল মেসি বেঞ্চ থেকে মাঠে নেমে আসলে উপস্থিত দর্শক তাকে দাঁড়িয়ে অভিবাদন জানায়। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলা দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন।
২০১৩ সালে ৯৫ বছর বয়সে তিনি মারা যান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: