উঠে যেতে পারে টেস্ট ক্রিকেটের টস প্রথা—এ মাসের শেষের দিকে মুম্বাইয়ে সভায় বসবে আইসিসির ক্রিকেট কমিটি। ওই সভায় টেস্ট ক্রিকেটে টস তুলে দেয়া হবে কি-না, তা নিয়ে আলোচনা হবে।
স্বাগতিক দল হোম কন্ডিশনের যে সুবিধা নিয়ে থাকে, তা কমাতেই টেস্ট ক্রিকেটে টস প্রথা তুলে দেওয়ার কথা ভাবছে আইসিসি। সাধারণত ঘরের মাঠে যে দল খেলে, টস জিতলে তারা প্রতিপক্ষের তুলনায় অনেক বেশি সুবিধা পায়।
এ বৈষম্য কমাতেই টস তুলে দেয়ার কথা উঠেছে। এর বিকল্প হতে পারে, অ্যাওয়ে দল সিদ্ধান্ত নেবে তারা আগে ব্যাটিং না বোলিং করবে। আগামী বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেই টস পদ্ধতি তুলে দিয়ে এ সিদ্ধান্ত কার্যকর করার প্রস্তাব করা হয়েছে।
২০১৬ মৌসুম থেকে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রতিপক্ষের মাঠে খেলতে আসা দল চাইলে টস না করে নিজেরাই বোলিং শুরুর সিদ্ধান্ত নিতে পারে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: