রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে বৃহস্পতিবার এ দল ঘোষণা করা হয়। ফের্নান্দ সান্তোসের ঘোসিত এ দলে যায়গা পেয়েছে ইউরো ফাইনালের একাদশে খেলা ৯ জন।
তবে অফ ফর্মে থাকার কারণে দলে যায়গা হয়নি এদেরের। ঘোষিত স্কোয়াডে গোল রক্ষক হিসেবে আছেন এন্থনি লোপেস, বেতো ও রুই পাত্রিসিও। ডিফেন্ডার হিসেবে আছেন ব্রুনো আল্ভেস, সেদরিক সোয়ারেস, জোজে ফন্তে, মারিও রুই, পেপে, রাফায়েল গেহেইরো, রিকার্দো পেরেইরা, ও রুবিন দিয়াস।
মিডফিল্ডার হিসেবে দলে আছেন আদ্রিয়েন সিলভা, ব্রুনো ফের্নান্দেস, জোয়াও মারিও, জোয়াও মৌতিনিয়ো, মানুয়েল ফের্নান্দেস,ও উইলিয়াম কারভালো।
ফরোয়ার্ডের তালিকায় আছেন আন্দ্রে সিলভা, বের্নারদো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, জেস্লন মারতিনস, গনসালো গেসিস, ও রিকিয়ার্দো কুয়ারেজমা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: