খেলা

টস বাদ দেয়ার পক্ষে ইসিবি

টস বাদ দেয়ার পক্ষে ইসিবি
টস বাদ দেয়ার পক্ষে ইসিবি

টেস্ট ক্রিকেট থেকে কয়েন টস বাদ দেয়ার পক্ষে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড-ইসিবি। আইসিসির এই প্রস্তাবে সমর্থন দিয়েছে তারা। মুম্বাইয়ে এ মাসের শেষেই ঘরের মাঠের সুবিধা কমাতে টস বাদ দেয়ার পরিকল্পনাটি নিয়ে আরো আলোচনা করবে আইসিসি।

১৮৭৭ সালে টেস্ট ক্রিকেটের যাত্রা শুরুর পর থেকে সব আন্তর্জাতিক ম্যাচের আগেই টস করা হয়েছে। তবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে এই প্রথা উঠে যেতে পারে। আগামী গ্রীষ্মে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অ্যাশেজ দিয়েই শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ।

২০১৬ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপ থেকে বাধ্যতামূলক টস তুলে দেয় ইসিবি। সেখানে আগে ব্যাটিং অথবা বোলিংয়ের সিদ্ধান্ত সফরকারি অধিনায়ককে নিতে দেয়া হয়। আবার অতিথি দলপতি চাইলে, স্বাভাবিক প্রক্রিয়ায় টসের মাধ্যমেও এ সিদ্ধান্ত নেয়া হয়ে থাকে।

ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপের এ প্রথাই অনুসরণ করতে পারে আইসিসি। তবে ওয়ার্ল্ড গভর্নিং বডির ক্রিকেট কমিটির আলোচনার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ