আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাদ পড়েছেন ইমরুল কায়েস, তাসিকন আহমেদ ও নুরুল হাসন সোহান। ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
সাকিব আল হাসানের নেতৃত্ব স্কোয়াডের অন্যরা হলেন: মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আরিফুল ইসলাম, আবু জায়েদ রাহী ও রুবেল হোসেন। ভারতের দেরাদুনে ৩, ৫ ও ৭ জুন হবে টি-টোয়েন্টি ম্যাচগুলো। সব খেলা শুরু হবে রাত সাড়ে ৮টায়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: