খেলা

সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়েও হারলো টাইগ্রেসরা

 সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়েও হারলো টাইগ্রেসরা
সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়েও হারলো টাইগ্রেসরা

নিজেদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়েও হারলো বাংলাদেশ নারী দল।

ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকা নারী দলের কাছে ৩২ রানে হেরেছে টাইগ্রেসরা। প্রোটিয়াদের দেয়া ১৭০ রানের টার্গেটের জবাবে ৫ উইকেটে ১৩৭ রান করে লাল-সবুজরা। পাশাপাশি টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী দলের হয়ে প্রথম ফিফটি করেন শামীমা।

ম্যানগাউং ওভালে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। দ্বিতীয় বলেই লিজেল লিকে বিদায় করেন নাহিদা। আরেক ওপেনার ব্রিটসকে ফেরান পান্না ঘোষ।

এরপর নিকার্কের ৬৬ ও লুসের ৭১ রানে ৪ উইকেটে ১৬৯ রান গড়ে প্রোটিয়ারা। জবাব দিতে নেমে শুরুতেই সানজিদা ও রুমানা বিদায় নিলে বিপদে পড়ে বাংলাদেশ।

তবে শামীমা-ফারজানার ৭৭ রানের জুটিতে টাইগ্রেসরা প্রতিরোধ গড়ে। ৩৬তম টি-টোয়েন্টিতে এসে শামীমার নৈপূণ্যে প্রথম ব্যক্তিগত ফিফটির দেখা পায় বাংলাদেশ। ৩৯ বলে ৫০ রান করে বিদায় নেন তিনি। ফারজানার ব্যাট থেকে আসে ৩৭ রান।

শেষদিকে নিগার, ফাহিমা ও পান্না চেষ্টা করলেও সফরকারিরার হার এড়াতে পারেনি। ৩২ রানের এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন টি-টোয়েন্টির সিরিজ নিশ্চিত করেছে প্রোটিয়ারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ