এডেন হ্যাজার্ডের পেনাল্টিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইংলিশ এফ এ কাপের শিরোপা জিতেছে চেলসি।
ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যানইউর রক্ষণে ফিল জোন্সকে কাটিয়ে এগুনোর সময় ফাউলের শিকার হন হ্যাজার্ড। বল নিয়ে দৌঁড়ানোর সময় খুব একটা আত্মবিশ্বাসী না হলেও স্পট কিক পেয়ে ঠাণ্ডা মাথায় চেলসিকে এগিয়ে নেন তিনি।
ম্যাচের বাকি সময়টা অ্যান্তোনিও কন্তের শিষ্যদের রক্ষণ সামলেই পার করতে হয়েছে। অসাধারণ কয়েকটি গোল বাঁচিয়ে চেলসিকে রক্ষা করেন গোলরক্ষক থিবো কর্তোয়া।
চোট সত্ত্বেও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ম্যানইউর রোমেলু লুকাকু খেলা জমিয়ে তুলছিলেন। মাঝে অ্যালেক্সিস সানচেজের একটি গোল বাতিল করে দেন ভিডিও রেফারি। দারুণ কয়েকটি সুযোগ হাতছাড়া করেন পল পগবা। ফলে হ্যাজার্ডের প্রথমার্ধের পেনাল্টিতেই শেষ হাসি হাসে চেলসি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: