শেষ ম্যাচে ড্র করে স্প্যানিশ লিগে তৃতীয় হয়েই মৌসুমের ইতি টানলো রিয়াল মাদ্রিদ।
রোনালদো-বেইলের গোলে ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ এ ড্র করেছে জিদানের শিষ্যরা।
দুই বড় তারকা গোল পাওয়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের প্রস্তুতিটা ভালোই হয়েছে। ভিয়ারিয়ালের মাঠে গ্যারেথ বেইলের দারুণ ফিনিশিং ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সহজ হেডারে প্রথমার্ধ শেষে ম্যাচের নিয়ন্ত্রণে ছিল সফরকারিরা।
কিন্তু বিরতির পর রক্ষণের ভুলে দুটি গোল হজম করে পয়েন্ট খুঁইয়েছে মাদ্রিদের অভিজাত ক্লাবটি।
ফলে মৌসুমে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রক্ষণ নিয়ে আলাদা করে ভাবতে হবে রিয়াল কোচ জিদানকে। ২৭ মে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার লড়াইয়ে মাঠে নামবেন রোনালদোরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: