খেলা

৩০ বছর পর জার্মান কাপ শিরোপা জিতল ফ্রাঙ্কফুর্ট

 ৩০ বছর পর জার্মান কাপ শিরোপা জিতল ফ্রাঙ্কফুর্ট
৩০ বছর পর জার্মান কাপ শিরোপা জিতল ফ্রাঙ্কফুর্ট

বায়ার্ন মিউনিখকে রুখে দিয়ে জার্মান কাপের শিরোপা জিতেছে আইনত্রাখত ফ্রাঙ্কফুর্ট।

ফাইনালে জার্মান জায়ান্টদের ৩-১ গোলে হারিয়েছে তারা।

আন্তে রাবিকের দুই গোলে জার্মান লিগ চ্যাম্পিয়নদের হতাশ করেছে ফ্রাঙ্কফুর্ট। হামেস রদ্রিগেজের ভুলে ক্রোয়েশিয়ার স্ট্রাইকার খেলার শুরুতেই দলকে এগিয়ে নেন। কিন্তু পোলিশ স্ট্রাইকার লেভানদস্কির গোলে খেলায় সমতা আনে বায়ার্ন।

শেষদিকে সেই রাবিকের নৈপূণ্যেই আবারো লিড নেয় ফ্রাঙ্কফুর্ট। এরপর রেফারির বির্তকিত সিদ্ধান্তে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় বায়ার্ন।

উল্টো ফ্রাঙ্কফুর্টকে রেফারি কর্ণার উপহার দিলে সেখান থেকে গোল করেন মিহাত গাচিনোভিচ।

গোলের পরপরই মাঠে নেমে আসে ফ্রাঙ্কফুর্ট সমর্থকরা। ১৯৮৮ সালের পর এ প্রথম জার্মান কাপ জিতেছে দলটি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ