খেলা

রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছে বার্সেলোনা

বার্সেলোনা
বার্সেলোনা

ইনিয়েস্তার বিদায়ী ম্যাচ জিতেই শিরোপা উৎসব করলো বার্সেলোনা। মৌসুমে নিজেদের শেষ আর ইনিয়েস্তার শেষ বার্সা ম্যাচে কাতালানরা ১-০ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে।

বার্সোলোনা জার্সি পরে শেষ বারের মতো মাঠে নেমেছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। তার বিদায়ী ম্যাচে জ্বলে উঠলেন ফিলিপে কৌতিনিয়ো। ইনিয়েস্তার জায়গায় ভবিষ্যতে খেলাতেই বার্সা দলে নিয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কৌতিনিয়োকে। সেই কৌতিনিয়োর দূর্দান্ত গোলে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে বিজয়ীর বেশে শিরোপা উৎসবে মেতে উঠে এরনেস্তো ভালভেরদের দল।

প্রথমার্ধে বল দখলের পাশাপাশি আক্রমণেও প্রধান্য ছিল বার্সেলোনার। কিন্তু গোলের দেখা মিলে দ্বিতীয়ার্ধে খেলার ৫৭ মিনিটে। কৌতিনিয়োর এই দূর্দান্ত গোলে লিড নেয় বার্সা। ১০ মিনিট পর কৌতিনিয়োর বদলে মাঠে নামেন মেসি। ৮১ মিনিটে মেসিকে অধিনায়কের আর্মব্যান্ড পড়িয়ে দিয়ে মাঠ ছাড়েন ইনিয়েস্তা।

১৬ মৌসুমে বার্সার হয়ে ৬৭৪টি ম্যাচ খেলে ৩২টি শিরোপা জিতে বিদায় নিলেন এ স্প্যানিশ মিডফিল্ডার। আর চার ম্যাচে আগেই শিরোপা নিশ্চিত করা বার্সেলোনা এ ম্যাচ জিতে ২৮ জয় ও ৯ ড্রয়ে ৯৩ পয়েন্ট নিয়ে লিগ শেষ করলো।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ