খেলা

সিনিয়র ক্রিকেটারের সঙ্গে বৈঠকে গ্যারি কারস্টেন

সিনিয়র ক্রিকেটারের সঙ্গে বৈঠকে গ্যারি কারস্টেন
সিনিয়র ক্রিকেটারের সঙ্গে বৈঠকে গ্যারি কারস্টেন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে বৈঠক করেছেন গ্যারি কারস্টেন। তারা হলেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।

রোববার রাতে ঢাকায় এসেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাবস্থাপনা পরামর্শক গ্যারি কারস্টেন। জাতীয় দলের সামগ্রিক ব্যবস্থাপনা, দল নির্বাচন, কোচিং ও জাতীয় দল সম্পৃক্ত আনুষাঙ্গিক বিষয়াদি দেখভাল করবেন তিনি।

এরই অংশ হিসেবে সোমবার সোনারগাও হোটেলে কারস্টেনের সঙ্গে দেখা করেন তিন সিনিয়র ক্রিকেটার মাশরাফি, মুশফিক ও তামিম ইকবাল। আইপিএল চলাকালীন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের সঙ্গেও কথা বলেছেন কারস্টেন।

এছাড়াও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে গ্যারি কারস্টেনের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ