স্ট্রাইকার মাউরো ইকার্দকে বাদ দিয়েই বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো আর্জেন্টিনা। ২৩ সদস্যের দলটির নেতৃত্বে থাকছেন লিওনেল মেসি।
এ সপ্তাহেই ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লিগে তুলেছেন ইকার্দি। মৌসুমে ২৯ গোল করে ইতালিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। তবে চূড়ান্ত দলে ইতালিয়ান লিগের সেরা স্ট্রাইকারকে রাখেননি আর্জেন্টিনার কোচ সাম্পাওলি। ইকার্দি বাদ পড়লেও সুযোগ পেয়েছেন ইউভেন্টাস স্ট্রাইকার পাওলো দিবালা।
আক্রমণে লিওনেল মেসির অন্য সঙ্গীরা হলেন ম্যানসিটির সার্জিও আগুয়েরো ও ইউভেন্টাসের গঞ্জালো হিগুয়াইন। মধ্যমাঠে দি মারিয়া, পাভন, বানেগারা থাকছেন। রক্ষণ সামলাবেন ম্যাশচেরানো, ওটামেন্ডি, মার্কোস রোহোরা।
গোলবারের দায়িত্বে এবারো মূল ভরসা ম্যানইউর সার্জিও রোমেরো। এছাড়াও আছেন চেলসির উইলি কাবালেরো ও রিভার প্লেটের ফ্র্যাঙ্কো আর্মানি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: