আর্সেনালের নতুন কোচ হতে যাচ্ছেন পিএসজির সাবেক ম্যানেজার উনাই এমেরি। ব্রিটিশ গণমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে। এ সপ্তাহেই আনুষ্ঠানিক ঘোষণা আসেব। হবে প্রেস কনফারেন্সেও।
গানারদের সবচেয়ে লম্বা সময়ের ম্যানেজার আর্সেন ওয়েঙ্গারের জায়গা নিতে যাচ্ছেন এমেরি। গত দুই মৌসুমে প্যারিসের ক্লাবটির হয়ে একটি লিগ ওয়ান কাপ ও চারটি ঘরোয়া শিরোপা জিতেছেন এ স্প্যানিয়ার্ড। আর্সেনালের কোচ হওয়ার দৌঁড়ে এগিয়ে ছিলেন সাবেক গানার অধিনায়ক ও ম্যানসিটির সহকারি কোচ মাইকেল আরটেটা।
তবে শেষমেষ এমেরিকেই পছন্দ হয়েছে আর্সেনাল কর্তৃপক্ষের। ২০১৪ থেকে ২১০৬ সালে সেভিয়াকে টানা তিনটি ইউরোপা লিগ জিতিয়েছেন এমেরি।
স্পেনের এ কোচ গত মাসেই পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন। এমেরির জায়গায় এরই মধ্যে থমাস তুখেলকে নতুন কোচ হিসেবে ঠিক করে ফেলেছে পিএসজি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: