টেস্ট খেলার জন্য সাদা বলের ক্রিকেট ছেড়ে দেয়ার কথা ভাবছেন জস বাটলার। ব্রিটিশ গণমাধ্যমে দেয় এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন ইংল্যান্ডের এ অলরাউন্ডার।
সম্প্রতি দেড় বছর পর ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন বাটলার। পাকিস্তানের বিপক্ষে লর্ডস টেস্টের দলে আছেন তিনি। ২৪ মে মাঠে গড়াবে সিরিজের প্রথম এ ম্যাচটি।
২০১৬ সালে সবশেষ টেস্ট খেলার পর মাত্র চারটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন বাটলার। এরপরেও টেস্ট দলে ডাক পেয়ে বেশ খুশি তিনি।
এর আগে অ্যাশেজ সিরিজে সুযোগ পান নি। তাই টেস্ট ক্রিকেটকে আরো সিরিয়সলি নেয়ার ইচ্ছা বাটলারের। তাই অন্তত দুই বছর শুধু লাল বলের ক্রিকেটে মন দিতে চান তিনি।
এবারের আইপিএলে ১৩ ইনিংসে টানা পাঁচ ফিফটির সুবাদে পাঁচশ আটচল্লিশ রান করেছিলেন বাটলার। এরপরই ইংল্যান্ডের টেস্ট দলে নেয়া হয় তাকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: