ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচালকের পদ থেকে সরে দাঁড়ালেন অ্যান্ড্রু স্ট্রাউস। স্ত্রীর ক্যানসারের চিকিৎসার সময় তার পাশে থাকতে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০১৫ সালের মে মাসে দায়িত্ব নেয়ার পর তিন বছর ইসিবির পরিচালক ছিলেন স্ট্রাউস।
ডিসেম্বরে অ্যাশেজ সিরিজ চলার সময় স্ত্রী রুথের অসুস্থতার খবর পেয়ে আগেই দেশে ফিরে এসেছিলেন স্ট্রাউস। তখনই রুথের শরীরে ক্যানসার ধরা পড়ে।
কয়েকদিনের মধ্যেই নতুন করে স্ট্রাউসের স্ত্রীর চিকিৎসা শুরু হবে। এ সময় স্ত্রী ও পরিবারকে সময় দিতেই ইসিবির পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্ট্রাউস।
৪১ বছর বয়সী এ ইংলিশ জানিয়েছেন, তিন মাসের জন্য তিনি পরিচালকের ভূমিকায় থাকছেন না। তার পরিবর্তে ইংল্যান্ডের সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ার খণ্ডকালীন এ দায়িত্ব পালন করবেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: