আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। এক ভিডিওবার্তায় ১৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ঘোষনা দেন এই প্রোটিয়া ব্যাটসম্যান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সড়ে দাঁড়ালেও ঘরোয়া ক্রিকেটে আরো কিছুদিন খেলতে চান ডি ভিলিয়ার্স। ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ভিলিয়ার্সের।
এরপর দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে ১১৪টি টেস্ট, ২২৮টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
তিন ফরম্যাটে সব মিলিয়ে ১০৯টি ফিফটি ও ৪৭টি সেঞ্চুরিসহ ২০ হাজার ১৪ রান করেছেন ডি ভিলিয়ার্স। টেস্ট ও ওয়ানডেতে তার রানের গড় ৫০ এর ওপরে।
ভিডিও বার্তায় সতীর্থ খেলোয়াড়, বোর্ড কর্মকর্তা ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন এবি ডি ভিলিয়ার্স।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: