খেলা

বিশ্বকাপে ফ্রান্সের স্ট্যান্ডবাই লিস্টে নেই অ্যাড্রিয়েন র‌্যাবিয়ট

অ্যাড্রিয়েন র‌্যাবিয়ট
অ্যাড্রিয়েন র‌্যাবিয়ট

বিশ্বকাপে ফ্রান্সের স্ট্যান্ডবাই লিস্টে থাকবেন না বলে জানিয়েছেন মিডফিল্ডার অ্যাড্রিয়েন র‌্যাবিয়ট। পিএসজি তারকার এ প্রতিক্রিয়ায় বিস্ময় প্রকাশ করেছেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লে গ্রায়েত।

সি-গ্রুপে অস্ট্রেলিয়া, পেরু ও ডেনমার্কের সঙ্গে খেলবে ১৯৯৮ সালের চ্যাম্পিয়নরা।

ফরাসিদের ২৩ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে না হলেও, ১১ রিজার্ভ খেলোয়াড়ের তালিকায় জায়গা পেয়েছেন র‌্যাবিয়ট।

তবে ফরাসি মিডফিল্ডার ই-মেইলের মাধ্যমে কোচ দিদিয়ের দেশ্যাম্পকে জানিয়েছেন, অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারবেন না বলে তিনি।

ফ্রান্সের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মনে করেন, র‌্যাবিয়ট একজন অসাধারণ ফুটবলার আর এ সিদ্ধান্তে তার নিজেরই ক্ষতি হবে। ফ্রেঞ্চ ক্লাব পিএসজির হয়ে এ মৌসুমে ৪৫টি ম্যাচ খেলে ঘরোয়া ট্রেবল জিতেছেন র্যা বিয়ট।

যদিও মার্চে রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর থেকে ফর্ম ভালো যাচ্ছিল না ফরাসি এ মিডফিল্ডারের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ