খেলা

জাপানে আন্দ্রেস ইনিয়েস্তা

জাপানে আন্দ্রেস ইনিয়েস্তা
জাপানে আন্দ্রেস ইনিয়েস্তা

বার্সেলোনা ছেড়ে জাপানে যাচ্ছেন স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। বার্সার স্পন্সর রাকুতেনের প্রধান নির্বাহী হিরোশি মিখিতানির সঙ্গে একটি ছবি পোস্ট করে এ কথা জানিয়েছেন তিনি। মিখিতানি জাপানের অন্যতম শীর্ষ ক্লাব ভিসেল কোবের মালিক।

মিখিতানির ব্যক্তিগত বিমানে তোলা একটি ছবি শেয়ার করেছেন ইনিয়েস্তা। মিখিতানিও স্পেনের অন্যতম সেরা এই মিডফিল্ডারের সঙ্গে তোলা ছবিসহ টুইট করেছেন। ইনিয়েস্তা জানিয়েছেন, বন্ধু মিখিতানির সঙ্গে নিজের নতুন বাসায় যাচ্ছেন তিনি।

জাপানি ক্লাবটিতে আর্সেনাল ও জার্মানির সাবেক তারকা লুকাস পোডোলস্কি আছেন। কোবেতে জার্মান প্রতিদ্বন্দ্বীকে সতীর্থ হিসেবে পাচ্ছেন ইনিয়েস্তা। ৩৪ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড সম্প্রতি বার্সার সঙ্গে দীর্ঘ ২২ বছরের সম্পর্কের ইতি টেনেছেন।

এ দীর্ঘ সময়ে কাতালানদের হয়ে ইনিয়েস্তা ২২টি মেজর টাইটেল জিতেছেন। রোববার স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সার জার্সি গায়ে শেষ ম্যাচ খেলেছেন ইনিয়েস্তা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ