খেলা

আনচেলত্তিকে নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ দিল নাপোলি

কার্লো আনচেলত্তি
কার্লো আনচেলত্তি

কার্লো আনচেলত্তিকে নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে নাপোলি।

হাই-প্রোফাইল এই কোচের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে ইতালিয়ান ক্লাবটি।

মাউরিজিও সারির জায়গা নিতে যাচ্ছেন ৫৮ বছর বয়সী আনচেলত্তি। সারির অধীনেই ইতালিয়ান সিরি আ এবার ইউভেন্টাসের সঙ্গে সমানে সমানে লড়েছে নাপোলি। ৯১ পয়েন্ট নিয়ে লিগ সেরা ইউভেন্টাসের পর দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে তারা।

অ্যান্তোনিও কন্তে বিদায় নিলে আগামী মৌসুমে চেলসির দায়িত্ব নিতে পারেন সারি।

এর আগে ব্লুজদের ম্যানেজার ছিলেন আনচেলত্তি। শুধু চেলসি না বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদেরও কোচ ছিলেন তিনি।

জিতেছেন ইউরোপের জনপ্রিয় ও শীর্ষস্থানীয় চারটি লিগের শিরোপা।

আর ইউরোপের সেরা পাঁচ লিগে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি ঘরোয়া কাপ জিতেছেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ