খেলা

ফিফা বিশ্বকাপ ২০১৮’র অফিসিয়াল গান ‘লাইভ ইট আপ’

ফিফা ফুটবল রাশিয়া, ২০১৮
ফিফা ফুটবল রাশিয়া, ২০১৮

হলিউড তারকা উইল স্মিথ, ল্যাটিন গ্র্যামি এওয়ার্ড বিজয়ী নিকি জ্যাম এবং আলবেনিয়ার গায়ক ও সঙ্গীত রচয়িতা ইরা ইসত্রেফি আগামী মাসে মস্কোতে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপ-২০১৮-এর অফিসিয়াল সঙ্গীত ‘লাইভ ইট আপ’ পরিবেশন করবেন।

আগামী ১৪ জুন রাশিয়ায় ফুটবল বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে।

ফিফা জানায়, ফিফা বিশ্বকাপ-২০১৮ এর অফিসিয়াল সঙ্গীত হিসেবে ‘লাইভ ইট আপ’ তৈরি করেছে ডিজে এবং রচয়িতা ডিপলো।

১৫ জুলাই বিশ্বকাপের ফাইনাল খেলার আগে ৮০ হাজার আসনের লুজনিসি এরেনা স্টেডিয়ামের দর্শকের সামনে স্মিথ, নিসি জ্যাম এবং ইরা সিত্রেফি কয়েকমিনিট ধরে এই গান পরিবেশন করবেন। এ সময় একশ’ কোটি লোক টিভিতে দর্শক হিসেবে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বব্যাপী ফুটবল ভক্তরা গানটি ২৫ মে থেকে পড়ার সুযোগ পাবেন, তবে আনুষ্ঠানিকভাবে গানটির ভিডিও প্রকাশ করা হবে ৭ জুন।

২২ দিনব্যাপী ফিফা বিশ্বকাপ রাশিয়ার রাজধানীতে শুরু হবে। এছাড়া আরো ১১টি নগরীতে খেলার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এগুলো হলো- মস্কো, সেন্ট পিটার্সবার্গ, সোচি, কাজান, সারানস্ক, কালিনইনগ্রাদ, ভলগোগ্রাদ, রোসটোভ-অন-ডন, নিজনি নভগোরোদ, ইকাতারিমবার্গ ও সামারা। ১৪ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত ১২টি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হবে।

সূত্র: বার্তা সংস্থা তাস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ