খেলা

সালাহর চেয়ে আমি একদমই আলাদা: রোনলদো

সালাহ-রোনলদো
সালাহ-রোনলদো

মোহাম্মদ সালাহর চেয়ে একদমই আলাদা ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা নিজেই এ দাবি করেছেন। শনিবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেছেন রোনালদো।

লিভারপুলের উঠতি তারকা সালাহ এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় সিআরসেভেনের চেয়ে একটি গোল বেশি করেছেন। সালাহর গোলের সংখ্যা ৪৪। আর রোনালদোর ৪৩। স্বাভাবিকভাবেই ফাইনালের আগে দুই তারকার মধ্যে তুলনা শুরু হয়েছে।

তবে রোনালদো মনে করেন শারীরিক উচ্চতাসহ অনেক তফাত রয়েছে দুজনের মধ্যে। মিশরীয় স্ট্রাইকারের চেয়ে পাঁচ ইঞ্চি লম্বা রোনালদো। পতুর্গিজ তারকার বলেছেন সালাহ বাঁ পা দিয়ে খেলেন, আর তিনি ডান পা দিয়ে।

হেড করে গোল করার প্রবণতাও তার বেশি। ফলে দুজন একদমই আলাদা বলে বিশ্বাস মাদ্রিদ তারকার। সালাহ একটি অসাধারণ মৌসুম পার করছেন বলে মনে করেন রোনালদো।

নিজের পঞ্চম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের আশায় আছেন পর্তুগিজ তারকা। ইউক্রেনের কিয়েভে রাত পৌনে একটায় শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার লড়াই।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ