খেলা

রাশিয়ার হিউনদাই মোটরস্টুডিতেও বিশাল প্রদর্শনী আয়োজন করছে ফিফা

রাশিয়ার হিউনদাই মোটরস্টুডিতেও বিশাল প্রদর্শনী আয়োজন করছে ফিফা
রাশিয়ার হিউনদাই মোটরস্টুডিতেও বিশাল প্রদর্শনী আয়োজন করছে ফিফা

রাশিয়ার হিউনদাই মোটরস্টুডিতেও বিশাল এক প্রদর্শনী আয়োজন করতে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড ফুটবল মিউজিয়াম। এ জন্য সুইজারল্যান্ডের জুরিখ মিউজিয়াম থেকে জুলে রিমে ট্রফিও আনানো হচ্ছে। বিশ্বকাপের বর্তমান শিরোপার পাশাপাশি এটিও প্রদর্শনীর জন্য রাখা হবে।

বিশ্বকাপের সময় জাদুঘরের বাইরে লাগানো জায়ান্ট স্কোরবোর্ডের মাধ্যমে পথচারীরা খেলার শেষ খবর জানতে পারবেন। মিউজিয়ামের ভেতরে বিশ্বকাপের ইতিহাস, বিভিন্ন দেশের ভক্তদের সাংস্কৃতিক বৈচিত্র্যসহ নানান তথ্য জানা যাবে। বিশাল আকারের সার্কুলার এলইডি স্ক্রিনে চলতে থাকবে হাইলাইটস ও বিশ্বকাপের আগের ফাইনালগুলোর মনে রাখার মতো মূহুর্তগুলো।

এর মধ্যে বিশ্বকাপের সেরা ফুটবলারদেরও ফুটেজও দেখা যাবে। বিশ্বকাপ উপলক্ষে মস্কোর নিউ আর্বাত অ্যাভেনিউতে এই প্রদর্শনী শুরু হবে ৯ জুন। ২০ জুলাই পর্যন্ত প্রতিদিন স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জাদুঘর খোলা থাকবে। প্রদর্শনী দেখতে দর্শনার্থীরা বিনামূল্যেই মিউজিয়ামে প্রবেশ করতে পারবেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ