খেলা

আইপিএল

কোলকাতাকে হারিয়ে ফাইনালে হায়দরাবাদ

কোলকাতাকে হারিয়ে ফাইনালে হায়দরাবাদ
কোলকাতাকে হারিয়ে ফাইনালে হায়দরাবাদ

আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে কোলকাতা নাইট রাইডার্সকে ১৪ রানে হারিয়ে ফাইনালে উঠলো সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ। ২৭ মে ফাইনালে তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে হায়দরাবাদের পক্ষে শিখর ধাওয়ান ও ঋদ্বিমান সাহা গড়েন ৫৬ রানের ওপেনিং জুটি। তবে ২৪ বলে ২৩ রান করে ধাওয়ান ও অধিনায়ক কেইন উইলিয়ামসনের বিদায়ে রানের চাকা থেমে যায়। এরপর সাকিব আল হাসান ও সাহা মিলে ইনিংস মেরামতের চেষ্টা চালায়। ১১৩ রানের মাথায় ২৪ বলে ২৮ রান করে আউট হন সাকিব। তারপরে রশিদ খানের ১০ বলে ৩৪ রানের ইনিংসে হায়দরাবাদ সংগ্রহ করে ১৭৪ রান।

জবাবে ব্যাট করতে নেমে সুনীল নারাইন ও ক্রিস্টোফার লিন আগ্রাসী ব্যাটিং শুরু করলেও তা বেশিক্ষন স্থায়ী হয়নি। রশিদ খানের বোলিং জাদুতে একে একে রবিন, লিন, উত্থাপাদের উইকেট পতনে চাপে পড়ে কোলকাতা।

এর সঙ্গে সাকিব আল হাসান দিনেশ কার্তিকের উইকেট তুলে নিলে ১৪ রানের জয় নিয়ে অরেঞ্জ আর্মিরা ফাইনালের টিকেট কাটে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ