নিজ দেশে বিশ্বকাপের আগের শেষ অনুশীলনে সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হলো নেইমারদের। দেশীয় ভক্তদের সঙ্গে যোগাযোগ না রাখায় জাতীয় দলের ট্রেনিংয়ের সময় জোর করে মাঠে ঢুকে পড়েন এক দল ব্রাজিল সমর্থক।
রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতিতে ইউরোপে যাবার আগে শুক্রবার প্রথম ও শেষবারের মতো ফুটবলারদের সঙ্গে দেখা করার সুযোগ ছিল ব্রাজিল সমর্থকদের। তবে পুলিশের বাধা সত্ত্বেও টেরেসোপোলিসের গ্র্যানিয়া কোমারি ট্রেনিং গ্রাউন্ডে প্রায় দুশো সমর্থকদের জাতীয় দলের অনুশীলনের সময় মাঠে ঢুকে পড়ে। এ সময় সমর্থকদের একাংশ নেইমারদের দুয়োধ্বনি দিচ্ছিল।
তিরষ্কার করে ২০১৪ বিশ্বকাপে ঘরের মাটিতে জার্মানির কাছে ৭-১ গোলে হারের কথাও মনে করিয়ে দিয়েছেন কিছু সমর্থক। সোমবার লন্ডনে যাবে ব্রাজিল দল। ৮ জুন পর্যন্ত সেখানেই রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি সারবে সেলেসাওরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: