খেলা

কাঁধে চোট পাওয়ায় সালাহর বিশ্বকাপে খেলা নিয়ে সংশয়

মোহাম্মদ সালাহ
মোহাম্মদ সালাহ

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কাঁধে চোট পাওয়ায় মোহাম্মদ সালাহর বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

খেলা শেষে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ জানিয়েছেন, সালাহর চোট বেশ গুরুতর। যদিও বিশ্বকাপের আগেই তিনি ফিট হয়ে যাবেন বলে আশাবাদী মিসর।

ম্যাচের ২৫ মিনিটে রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসের সঙ্গে বল দখলের চেষ্টার সময় কাঁধে ব্যথা পান সালাহ।

লিভারপুলের মিসরীয়য় স্ট্রাইকার প্রাথমিক চিকিৎসার পর খেলা চালিয়ে যান কিছুক্ষণ। কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই মাঠ ছেড়ে যেতে হয় তাকে। লিভারপুল ম্যানেজার ক্লপের শঙ্কা, হয় সালাহর কলারবোন নয়তো তার কাঁধের হাড় জায়গা থেকে সরে গেছে। এক্স-রে রিপোর্টের পরই মিসরের এই তারকা খেলোয়াড়ের চোটের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ