রাশিয়া বিশ্বকাপে ফেরা নিয়ে আশাবাদী লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।
শুক্রবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্হিও রামোসের সাথে সংঘর্ষে আঘাত পেয়ে মাঠ ছাড়েন সালাহ। এ চোটে আসন্ন বিশ্বকাপে তার থাকা নিয়ে শুরুতে সংশয় থাকলেও আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন সালাহ।
নিজের টুইটার একাউন্টে টুইট করে আরো জানান তিনি আত্মবিশ্বাসী রাশিয়া বিশ্বকাপে ফেরা নিয়ে। যত বাধাই থাকুকনা কেন ফিরে এসে দর্শকদের ভালোবাসা ও সমর্থনে ভালো খেলার প্রত্যশা তার।
এদিকে, মিশরের ফিটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সালাহ'র ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী মিশরও।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: