খেলা

আফগানিস্তানের বিপক্ষে খেলতে ভারতে টাইগাররা

আফগানিস্তানের বিপক্ষে খেলতে ভারতে টাইগাররা
আফগানিস্তানের বিপক্ষে খেলতে ভারতে টাইগাররা

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে এ সফরে নেই মোস্তাফিজুর রহমান— প্রথমে ১৫ সদস্যের স্কোয়াডে থাকলেও পরে ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে ম্যাচ খেলতে তামিম ইকবাল এখন লন্ডনে রয়েছেন। এ ম্যাচ শেষ করে তিনি ভারতে দলের সঙ্গে যোগ দিবেন।

ভারতের দেরাদুনে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩, ৫ ও ৭ জুন। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

এ সিরিজ শেষ করে দেশে ফিরে কয়েকদিন পরই ওয়েস্ট ইন্ডিজে যাবে টাইগাররা।

আগামী জুলাই ও আগস্টে অনুষ্ঠেয় ওই সিরিজে স্বাগতিকদের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ