কখনো আর্জেন্টিনা ছাড়া অন্য কোনো দেশের জাতীয় দলের হয়ে খেলার কথা চিন্তা করেননি মেসি। আর্জেন্টাইন গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে এ কথা জানিয়েছেন লিওনেল মেসি।
১৩ বছর বয়সে বার্সেলোনার ইয়ুথ টিমে খেলতে আর্জেন্টিনা থেকে স্পেনে চলে আসেন লিওনেল মেসি। কাতালানদের হয়ে অসংখ্য শিরোপা জিতেছেন এ ক্ষুদে জাদুকর। পাঁচবার ব্যালন ডি অর জিতেছেন। তবে, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে বড় কোনো ট্রফি জিততে পারেননি বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।
অনেক আর্জেন্টাইনই মনে করেন, ছোটবেলা থেকেই স্পেনে থাকায় মেসির আর্জেন্টিনার প্রতি তেমন টান নেই।
তবে সাক্ষাতকারে মেসি জানিয়েছেন, তিনি কখনোই স্পেন বা অন্য কোনো দেশের হয়ে খেলার কথা চিন্তা করেননি। বিশ্বকাপ জেতার জন্য যদি বার্সেলোনার হয়ে খেলে অর্জন করা ট্রফিগুলোও ত্যাগ করতে হয় তাতেও তিনি রাজী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: