প্রস্তুতিমূলক প্রিতি ম্যাচে মেসির হ্যাট্ট্রিকে হাইতিকে ৪-০ গোলে হারিয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে আর্জেন্টিনা।
বিশ্বকাপের আগে নিজেদের মাঠে শেষ প্রস্তুতি ম্যাচে ১৭ মিনিটেই মেসির গোলে স্পট কিক থেকে এগিয়ে যায় আর্জেন্টিনা।
এরপর আর গোল না হওয়াতে ১-০ ব্যবধানে বিরতিতে যায় আর্জেন্টিনা।
আক্রমণের ধার বাড়িয়ে দ্বিতীয়ার্ধে খেলা শুরু করে মেসি আগুয়েরোরা।
ম্যাচের ৫৮ ও ৬৬ মিনিটে পরপর দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন লিওনেল মেসি। ৬৯ মিনিটে আবারো মেসির এগিয়ে দেয়া বলে আগুয়েরার গোলে স্কোর লাইন ৪-০ করে আলবিসেলেস্তেরা।
আগামী ৯ জুন ইসরাইলের বিপক্ষে আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ৮৬-এর বিশ্ব চ্যাম্পিয়নরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: