টেস্ট ক্রিকেট থেকে উঠছে না টস প্রথা—কয়েন দিয়ে টস করার প্রথা উঠে যাওয়ার কথা নিয়ে গুঞ্জন সৃষ্টি হয় সাম্প্রতিক। এতে সফরকারী দলকে টস ছাড়াই ব্যাটিং কিংবা বোলিং করার সিদ্ধান্ত নেয়ার কথা ছিল। তবে উঠছেনা টস প্রথা।
মঙ্গলবার মুম্বাইতে অনুষ্ঠিত আইসিসির ক্রিকেট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তার এ বিষয়টিকে বিশ্ব ক্রিকেটের ঐতিহ্য এবং অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করা হয়েছে।
এছাড়া বল টেম্পারিং ও ম্যাচের সময় কারো সঙ্গে খারাপ ব্যবহারের শাস্তি আরো বাড়ানোর পাশাপাশি আম্পায়ারদের বল টেম্পারিংয়ের শাস্তি দেয়ার ক্ষমতা প্রদানের বিষয়ে মত দেয়া হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: