রাশিয়া বিশ্বকাপে থাকবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পদ্ধতি। এটি শুধু গোল নিয়ে বিভ্রান্তিই দুর করবে না, বিতর্কিত ফাউলের ব্যাপারেও সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
মাঠে রেফারি সাধারণত বলের আশে পাশে থাকেন। কিন্তু মাঠের অন্যান্য জায়গাতেও অনেক সময় ফাউলের ঘটনা ঘটে থাকে। রেফারি ও তার সহকারীদের পক্ষে এসব খেয়াল করা অনেক সময়ই সম্ভব হয় না। ভিএআর প্রযুক্তি দিয়ে এখন এসব দিকে নজরদারি করা হবে। ফুটবলের আইন সংক্রান্ত প্রতিষ্ঠান ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।
আইএফবির টেকনিক্যাল ডিরেক্টর ডেভিড এল্লেরে জানিয়েছেন, ভিএআরের সহায়তা নিয়ে রেফারি খেলোয়াড়কে খেলার মধ্যে অথবা খেলা শেষেও লাল কার্ড দিতে পারবেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: