খেলা

সৌদি আরবের নেতৃত্বে গঠিত হওয়া ফুটবল জোটে থাকছে বাংলাদেশ

সৌদি আরবের নেতৃত্বে গঠিত হওয়া ফুটবল জোটে থাকছে বাংলাদেশ
সৌদি আরবের নেতৃত্বে গঠিত হওয়া ফুটবল জোটে থাকছে বাংলাদেশ

সৌদি আরবের নেতৃত্বে গঠিত হওয়া ফুটবল জোটে থাকছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার পাঁচটি ও পশ্চিম এশিয়ার সাতটি দেশ নিয়ে গঠিত হয়েছে সাউথ ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশন। এতে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ।

শোনা গিয়েছিলো নতুন জোট গঠন ভালোভাবে নেয়নি এশিয়ার ফুটবল কূটনীতিতে অন্যতম অগ্রবর্তী দেশ কাতার। এছাড়া ফিফা ও এএফসি এসব জোট গঠনে নাখোশ হতে পারে বলেও ফুটবল অঙ্গনে গুঞ্জন ছিলো। তাই বাংলাদেশ সৌদি জোটে থাকবে কি-না, সেই সিদ্ধান্ত নিতে মঙ্গলবার জরুরী সভায় বসেছিলো বাফুফের নির্বাহী কমিটি।

সৌদি আরবের সঙ্গে থাকার সিদ্ধান্ত হয়েছে সভায়। বৃহস্পতিবার সৌদি আরবে সোয়াফের সভা আছে। এতে অংশ নেবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ