আগামী ৩ জুন থেকে শুরু হতে যাওয়া মেয়েদের এশিয়া কাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৩ জুন থেকে ১০ জুন পর্যন্ত চলবে এ টুর্নামেন্ট। ১ জুন মালয়েশিয়া পৌছাবে বাংলাদেশ দল।
সালমা খাতুনের নেতৃ্ত্বে দলে আরো আছেন রুমানা আহামেদ, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, জান্নাতুল ফেরদৌস সুমনা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, লিলি রানী, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, জাহানারা আলম ও শামীমা সুলতানা।
৭ জুন কিনারারা ওভালে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। একই মাঠে ৯ জুন বাংলাদেশের বিপক্ষে নামবে স্বাগতিক মালয়েশিয়া।
১০ জুন অংশগ্রহনকারী ছয় দলের পয়েন্টের ভিত্তিতে শীর্ষে থাকা দুই দল খেলবে ফাইনাল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: