চ্যারিটি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭২ রানের বিশাল ব্যবধানে হেরেছে তামিম ইকবালের বিশ্ব একাদশ।
হ্যারিকেন ইরমা ও মরিয়ার আঘাতে ক্যারিবিয়ান অঞ্চলের স্টেডিয়াম সংরক্ষণে আয়োজন করা হয় এই ম্যাচের। আন্তর্জাতিক টি-টোয়েন্টির তকমা পাওয়া এ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার এভিন লুইসের হাফসেঞ্চুরি এবং মরলন স্যামুয়েলস ও দিনেশ চান্দিমালের ঝড়ো ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ১৯৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন লুইস।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে দুই উইকেট তুলে নেন আফগানিস্তানের রশিদ খান। জবাবে ২০০ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বিশ্ব একাদশ। মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন তামিম ইকবাল।
বিশ্ব একাদশের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন থিসারা পেরেরা। দলের পক্ষে আর কোন ব্যাটসম্যান হাল ধরতে করতে না পারায় বড় ব্যাবধানের হার নিয়ে মাঠ ছাড়ে বিশ্ব একাদশ।