খেলা

১৪ জুন রাশিয়ায় বাঁজবে বিশ্বকাপের বাঁশি

রাশিয়া বিশ্বকাপ
রাশিয়া বিশ্বকাপ

সব প্রস্তুতি শেষ লগ্নে— ১৪ জুন রাশিয়ায় বাঁজবে বিশ্বকাপের বাঁশি। উন্মাদনার ঢেউ জাগছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কারা ফেভারিট তা নিয়ে এখনই ঝড় উঠছে চায়ের কাপে। চারবারের চ্যাম্পিয়ন ইতালি নেই এবারের বিশ্বকাপে- তা নিয়ে আফসোস অনেকের।

নেই নেদারল্যান্ডস, চিলির মতো জনপ্রিয় দলও তবে জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্সের মতো সাবেক চ্যাম্পিয়নরা এবারো শক্তিশালী দল নিয়ে নামছে ফুটবলের মহারণে। ফেভারিটের কাতারে আছে কখনোই বিশ্বকাপ না জেতা পর্তুগাল, বেলজিয়ামের মতো দলও।

রাশিয়ায় বসছে বিশ্বকাপের ২১তম আসর— ৮ গ্রুপে ৩২ দল শুরু করবে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। রাশিয়ার ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে সব মিলিয়ে হবে ৬৪ টি ম্যাচ। বর্ণাঢ্য আয়োজনে মস্কোর লুজনিকি স্টেডিয়ামে ১৪ জুন উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়া আর সৌদি আরবের মোকাবেলার মধ্য দিয়ে বাজবে বিশ্বকাপের বাঁশি।

এক মাসের লড়াই শেষে ১৫ জুলাই কাদের হাতে উঠবে বিশ্বকাপ তা আগাম বলা কঠিন। তবে বরাবরের মতো এবারও যুক্তি-তর্কে বিশ্বজুড়ে ঝড় উঠছে কারা ফেভারিট সে নিয়ে। ইতিহাস, ঐতিহ্য, শক্তি-কৌশল, সামর্থ ও সাফল্যের বিচারে কয়েকটি দল ফুটবলের এই মহারণে মাঠের লড়াইয়ের আগেই থাকে আলোচনার কেন্দ্রে। এমনই এক দল আর্জেন্টিনা।

যদিও মেসি বলছেন এবার তারা ফেভারিট নন তবুও রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেভারিট আর্জেন্টিনাই। বাছাইপর্ব থেকে প্রায় ছিটকে পরা আর্জেন্টিনাকে বিশ্বকাপের মূলপর্বে মেসি একাই টেনে এনেছেন। যদিও মেসি আর্জেন্টিনার হয়ে এখনো বড় কোনো শিরোপার স্বাদ পাননি। দলের খেলোয়াড়রা বলছেন মেসির জন্যই তারা এবার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাবেন। প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত খেলে হাইতিকে ৪-০ গোলে হারিয়ে তারা সেই লড়াইয়ের আভাসই দিয়েছেন।

প্রতিআসরের মতো এবারও ফেভারিট ৫ বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল। একচেটিয়া আধিপত্যে বাছাইয়ে পর্বে লাতিন আমেরিকা অঞ্চলের শীর্ষে থেকে তিতের অপরাজিত দলটিই সবার আগে বিশ্বকাপের টিকেট কেটেছে। নেইমারের চোট কিছুটা ভাবালেও সেলেসাওদের বিশ্বকাপ দলে আছেন তিনি।

গেল বিশ্বকাপে খেলা দলের প্রায় সবাই আছেন। চারবছর আগের অনভিজ্ঞরা এখন অনেক পরিণত। তা ছাড়া ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলা ব্রাজিলিয়ান স্টাররা প্রায় সবাই আছেন ফর্মের তুঙ্গে। তবে গেল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারের যন্ত্রণাকে খোঁচা দিতে ভুল করেন না তাদের প্রতিপক্ষের সমর্থকরা।

দ্বিতীয় সারির দল নিয়ে বিশ্বকাপের ড্রেস রিহার্সেল কনফেডারেশন্স কাপ জেতা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি জানান দিয়েছে রাশিয়া আসরেও শিরোপা ধরে রাখার মতো দল তারা। ২০১৪ সালে জার্মানিকে বিশ্বকাপ জেতানো ম্যাজিশিয়ান কোচ জোয়াকিম লো এবারও দলের দায়িত্বে।

বিশ্বকাপ জয়ের পর একঝাঁক তারকা ফুটবলার অবসর নিয়েছেন। কিন্তু জার্মান দলটি শক্তি আর কৌশলে আছে আগের মতোই। বিশ্বকাপের আগে ফিফা র্যাং কিংয়ের শীর্ষেও জার্মানরাই। এছাড়া ঘরের কাছে পরিচিত আবহাওয়ায় রাশিয়ায় খেলা তাদের দেবে বাড়তি সুবিধা। জার্মানদের নিয়ে এবারও বাজী ধরতে পারেন যে কেউ।

আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি ছাড়াও রাশিয়া বিশ্বকাপের হট ফেভারিটদের কাতারে আছে স্পেন ও ফ্রান্স। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এবার স্প্যানিশ টিমগুলোর সাফল্য ছিল চোখে পড়ার মতো।

গতবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও এবারের বিশ্বকাপে হিসেবে রাখতেই হবে স্পেনকে। ১৯৯৮ বিশ্কাপ চ্যাম্পিয়ন ফ্রান্সও পিছিয়ে নেই। এবারের ইউরো রানার্সআপরা বিশ্বকাপের লড়াইয়েও থাকতে চায় ফ্রন্ট লাইনে।

কম্পিউটারের মডেলভিত্তিক হিসেব-নিকেশে এগিয়ে থাকা এই পাঁচটি দল ছাড়াও, ক্রিশ্চিয়ানো রোনালদোর ইউরো-চ্যাম্পিয়ন পর্তুগাল, হ্যাজার্ড-লুকাকুর বেলজিয়াম, হামেস রদ্রিগেজের কলম্বিয়া আর সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও উরুগুয়ে এবারের আসরের অন্যতম ফেভারিট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ