ভারতের দেরাদুনে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ।
আগামীকাল-রোববার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২০ ওভার শেষে ১৪৫ রান করে বাংলাদেশ।
বিশ্ব একাদশের হয়ে খেলতে যাওয়াতে ছিলেন না তামিম ইকবাল। তার পরিবর্তে সৌম্য সরকার ও লিটন দাস ইনিংস সূচনা করলেও দ্রুত ফিরে যান এ দুই ব্যাটসম্যান।
এরপর মাহামুদুল্লাহ ফিরে গেলে চাপে পড়ে সাকিবরা। ইনিংসের শেষদিকে মোসাদ্দেকের ৩৭ রান দলকে লড়ার পুঁজি গড়ে দেয়।
তাছাড়া মুশফিক ২৭ ও সাব্বির করেন ১৮ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানিস্তান।
তবে আফগান ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৭ ওভার দুই বলে জয় তুলে নেয় আফগানিস্তান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: