বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স— মূলপর্বে জায়গা না পাওয়া ইতালিকে ৩-১ গোলে হারিয়েছে ফরাসিরা। এদিকে হামেস রদ্রিগেজের কলম্বিয়ার সঙ্গে গোলশূণ্য ড্র করেছে সালাহবিহীন মিশর।
ইতালির কোচ হিসিবে শুরুটা ভালো হয়নি রবার্তো মানচিনির। প্রথম ম্যাচেই তার দল তিন গোল হজমে হেরেছে। ফরাসিদের পক্ষে গোল তিনটি করেন দলের তিন তারকা ফুটবলার গ্রিজমান, ডেম্বেলে ও উমতিতি।
উমতিতির গোলে এগিয়ে যাবার পর, পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে গ্রিজমান। ইতালির হয়ে বুনোচ্চি একটি গোল শোধ করলেও, ডেম্বেলের দ্বিতীয়ার্ধে গোল ফরাসিদের জয় নিশ্চিত করে।
১৬ জুন থেকে ফ্রান্সের বিশ্বকাপ মিশন শুরু হবে। সি-গ্রুপে একে একে অস্ট্রেলিয়া, পেরু ও ডেনমার্কের বিপক্ষে লড়বে ১৯৯৮ সালের চ্যাম্পিয়নরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: