খেলা

পঞ্চমবারের মতো বিশ্বকাপ জিতে ব্রাজিলকে ছোঁয়ার অপেক্ষায় দ্য ম্যানশ্যাফ্টরা

 পঞ্চমবারের মতো বিশ্বকাপ জিতে ব্রাজিলকে ছোঁয়ার অপেক্ষায় দ্য ম্যানশ্যাফ্টরা
পঞ্চমবারের মতো বিশ্বকাপ জিতে ব্রাজিলকে ছোঁয়ার অপেক্ষায় দ্য ম্যানশ্যাফ্টরা

এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল জার্মানি। পঞ্চমবারের মতো বিশ্বকাপ জিতে ব্রাজিলকে ছোঁয়ার অপেক্ষায় আছে দ্য ম্যানশ্যাফ্টরা।

দলের সাম্প্রতিক বছরগুলোর নজরকাড়া পারফর্মেন্সে মানসিকভাবে এগিয়ে থাকবে জোয়াকিম লোর শীষ্যরা।

এদিকে, গত বিশ্বকাপের ফাইনালিস্ট ও দুই বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। বিশ্বকাপের মহামঞ্চেই ঘুরে দাঁড়াতে চায় আলবিসেলেস্তারা।

দুয়ারে কড়া নাড়ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। ১৪ জুন রাশিয়ার মস্কোয় শুরু হবে সোনালী শিরোপার লড়াই। মর্যাদার এই লড়াইয়ে অবতীর্ণ হবে ৩২টি দল।

তবে, পছন্দের দলগুলোকে সমর্থন দিয়ে রাশিয়া বিশ্বকাপে শরিক হবে পুরো দুনিয়ার ফুটবল ভক্তরা।

রাশিয়া বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট দল জার্মানি। ১৭ জুন মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে 'দ্য ম্যানশ্যাফ্ট'রা। ১৯৬২ সালের পর আর কোনো দলই টানা দুইবার বিশ্বকাপ জিততে পারেনি। ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স, ২০০৬ বিশ্বকাপজয়ী ইতালি এবং ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন পরের আসরগুলোতে বিদায় নেয় টুর্নামেন্টের শুরুর দিকেই। জার্মানিও এমন হোঁচট খেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।

তবে, জার্মানির সাম্প্রতিক ফর্ম বলছে ভিন্ন কথা। তারুণ্য নির্ভর দল নিয়ে রাশিয়ার মাটিতেই গত বছর কনফেডারেশন্স কাপ জিতেছে তারা। বাছাইপর্বের সব ম্যাচ জিতেই জার্মানরা উঠেছে চূড়ান্ত পর্বে। সান ম্যারিনো, নরওয়ে, আজারবাইজানের মতো দলগুলোকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের ১৯তম বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে জোয়াকিম লোর শীষ্যরা।

১৯৯৮ সালের পর কোনো বিশ্বকাপেই সেমিফাইনালের আগে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ার রেকর্ড নেই জার্মানির। ২০০৬ সালে দায়িত্ব নেয়ার পর থেকেই দলকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন কোচ জোয়াকিম লো।

দলের প্রায় সব খেলোয়াড়ই এক একেকজন তারকা। বায়ার্ন মিউনিখের জেরোমি বোয়েটাং, রিয়াল মাদ্রিদের টনি ক্রুস, আর্সেনালের মেসুত ওজিল, লিপজিগের টিমো ওয়ার্নার, থমাস মুলার, ম্যাটস হামেলসদের মতো তারকা ফুটবলারে ঠাসা জার্মান ব্রিগেড।

রাশিয়া বিশ্বকাপের আরেক ফেভারিট দল আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবলে সাম্প্রতিক বছরগুলোতে দলটির পারফর্মেন্স খুব একটা আশানুরুপ নয়। ২০১৪ সালের বিশ্বকাপ এবং পরপর দুই বছর কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে হেরেছে আলবিসেলেস্তারা।

বাছাইপর্বের প্লে অফে লিওনেল মেসির হ্যাটট্রিকে কোনোরকমে রাশিয়ার টিকেট কেটেছে আর্জেন্টিনা। মেসির ওপর একক নির্ভরতাই আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতা। এর উপর আবার গত বিশ্বকাপে দলকে ফাইনালে তোলা গোলকিপার সার্জিও রোমেরোর ইনজুরির কারণে বাদ পড়া ভোগাতে পারে এই ল্যাটিন পরাশক্তিকে। আর, তাই স্বদেশি গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে মেসি জানিয়েছেন এবারের বিশ্বকাপে তারা ফেভারিট নন।

বার্সেলোনার হয়ে পাঁচ বার ব্যালন ডি অরসহ অসংখ্য শিরোপা জিতেছেন মেসি। তবে জাতীয় দলের হয়ে কোনো বড় শিরোপা জিততে পারেননি তিনি। মেসির সেই আক্ষেপ ঘোঁচানোর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হতে পারে রাশিয়া বিশ্বকাপ।

সেক্ষেত্রে সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়াইন, অ্যাঞ্জেল ডি মারিয়ার মতো অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে বোকা জুনিয়র্সের তরুন স্ট্রাইকার দারিয়া বেনেদেত্তোদের মেসি নির্ভরতা কাটিয়ে ভূমিকা রাখতে হবে ম্যাচ জয়ে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ