বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রিয়ার কাছে ২-১ গোলে হেরেছে গত আসরের চ্যাম্পিয়ন জার্মানি। আট মাস পর দলে ফিরেছেন দলের নির্ভরযোগ্য গোলরক্ষক মানুয়েল নয়ার।
শনিবার ওর্থারসি স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে বিলম্ব হয়। তবে ম্যাচের ১১ মিনিটেই মেসুত ওজিলের গোলে এগিয়ে যায় চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে সমতায় ফেরে অস্ট্রিয়া। ৬৯ মিনিটে লেইনারের পাস থেকে স্বাগতিকদের পক্ষে দ্বিতীয় ও জয়সূচক গোল করেন আলেহান্দ্রো স্কফ। এ নিয়ে টানা ৭ ম্যাচ জিতলো অস্ট্রিয়া।
এ ম্যাচে হারের মাধ্যমে ৩২ বছর পর প্রতিবেশি দেশ অস্ট্রিয়ার সঙ্গে হারলো জার্মানরা। আর এ নিয়ে ৫ ম্যাচ থাকলো জয় হীন। শুক্রবার লেভারকুসেনে সৌদি আরবের বিপক্ষে অপর প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ওজিলরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: