রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে রোববার রাত ৮টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। দলে ফিরেছেন নেইমার।
এ ম্যাচকে সামনে রেখে একাদশ ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। একাদশ অনুযায়ী আক্রমণ ভাগে থাকবেন ফিলিপে কুতিনহো, গাব্রিয়েল জেসুস ও উইলিয়ান। মাঝমাঠে থাকবেন ক্যাসমিরো, পওলিনহো এবং ফার্নিন্দোনহো। আর রক্ষণভাগ সামলাবেন দানিলো, থিয়াগো সিলভা, মিরান্ডা এবং মার্সেলো। ইনজুরির কারণে দল থেকে আগেই বাদ পড়েছেন দানি আলভেজ।
এদিকে, পুনর্বাসন প্রক্রিয়া শেষে আজকের ম্যাচের মধ্যদিয়ে মাঠে ফিরবেন নেইমার। এর আগে ফেব্রুয়ারি মাসে ক্লাব পি,এস,জি এর হয়ে ম্যাচে পায়ের ইনজুরিতে তিন মাসেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: